
একটি পূর্ণাঙ্গ ভ্রমণ সহযোগী
নিউ স্টার ট্রাভেলস
'নিউ স্টার ট্রাভেলস' (New Star Travels) বাংলাদেশের একটি অত্যন্ত সুপরিচিত ট্রাভেল এজেন্সি। আমরা বিশ্বজুড়ে বিমান টিকিট, টিকেট এর তারিখ পরিবর্তন, হোটেল বুকিং, ভিসা এবং ট্যুর প্যাকেজ সংক্রান্ত সেবা প্রদান করে থাকি। আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ ভ্রমণ সহযোগী হিসেবে নিজেদের গড়ে তুলছি।
২০১৫ সালে 'নিউ স্টার ট্রাভেলস'-এর যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত ক্ষুদ্র পরিসরে। বর্তমানে সারা বিশ্বেই আমাদের গ্রাহক রয়েছে, তাঁরা নিয়মিত আমাদের কাছ থেকে টিকিট কেনেন এবং অন্যদের কাছে আমাদের সুপারিশ করেন।
আমরা মালোশিয়া ও সিঙ্গাপুরের টিকেট খুব কম টাকায় দিতে পারি, আমাদের সব থেকে বেশি টিকেট সেল করা হয় US-Bangla Airlines, কারণ US-Bangla Airlines এ আমরা ১০% ছাড় দিয়ে থাকি বেস ফেয়ার থেকে, কারণ আমরা US-Bangla Airlines এর অনুমোদিত ট্রাভেলস এজেন্ট, এবং অন্য বিমানে ৭% ছাড় দিয়ে থাকি।
আমাদের প্রতিষ্ঠানে ১০ জনেরও বেশি কর্মী রয়েছেন, যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। আপনার ভ্রমণের প্রয়োজনীয়তাগুলো সঠিকভাবে বুঝে তা স্বল্প সময়ের মধ্যে ও সহজে পূরণ করার মতো অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব তাঁদের রয়েছে। বর্তমান ডিজিটাল যুগে মানুষের কাছে প্রচুর তথ্য এবং অগণিত বিকল্পের সুযোগ রয়েছে। তবুও গ্রাহকরা আমাদেরই বেছে নেন, কারণ আমরা সেরা বিমান ভাড়ার হার, আকর্ষণীয় হোটেল ডিল এবং আবাসন ও ভ্রমণ পরিকল্পনার জন্য নানাবিধ বিকল্প সুবিধা প্রদান করি।
আমরা পর্যটন সংক্রান্ত সকল চাহিদা পূরণ এবং একটি পূর্ণাঙ্গ 'ট্যুরিজম-টেক' প্ল্যাটফর্মের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী যে, আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে গ্রাহক এবং ব্যবসায়িক অংশীদার উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় সব সমাধান খুঁজে পাবেন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং বিশ্বমঞ্চে গর্বের সাথে আমাদের দেশের পর্যটন শিল্পকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
আমাদের টিম


আমরা যা করি
বিশ্বজুড়ে বিমান টিকিট। মালোশিয়া ও সিঙ্গাপুরের টিকেট খুব কম টাকায়।
টিকেট এর তারিখ পরিবর্তন আমরা নিজেরাই স্বল্প সময়ে সম্পন্ন করি।
আকর্ষণীয় হোটেল ডিল এবং আবাসনের জন্য নানাবিধ বিকল্প সুবিধা।
ভিসা সংক্রান্ত সেবা, আপনার প্রয়োজন বুঝে সহজে ও দ্রুত।
ভ্রমণ পরিকল্পনার জন্য নানাবিধ বিকল্প, একটি পূর্ণাঙ্গ ভ্রমণ সহযোগী হিসেবে।
ভ্রমণের পরিকল্পনা করছেন?
তারিখ ও গন্তব্য জানান। আমাদের কর্মী স্বল্প সময়ের মধ্যে উত্তর দেবেন।
